বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান ফিউশন ইনফোটেকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ছবি দেশনেত্র

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান ফিউশন ইনফোটেকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দেশনেত্র ডেস্ক :

দেশের স্বনামধন্য ও শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান ফিউশন ইনফোটেক তাদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে।

আজ ১২ এপ্রিল (রবিবার) ফিউশন ইনফোটেকের কার্যালয়ে বর্ণাঢ্য এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফিউশন ইনফোটেকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতেই প্রতিষ্ঠানের যাত্রাপথ, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফিউশন ইনফোটেক গত ১৩ বছরে তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে চতুর্থ প্রজন্মের শিল্প বিপ্লবের আবর্তে ফিউশন ইনফোটেক যুগোপযোগী প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

অনুষ্ঠানের একপর্যায়ে কেক কেটে ১৩ বছর পূর্তি উদযাপন করা হয় এবং সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, ফিউশন ইনফোটেক প্রতিষ্ঠার পর থেকেই তথ্যপ্রযুক্তি খাতে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বি ও জেড গ্রুপের আধিপত্য

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশর শেয়ার বাজারে বর্তমানে দূর্বল ও মৌলভিত্তিহীন শেয়ারের আধিপত্য লক্ষ করা যাচ্ছে। সাপ্তাহিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *