সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী ত্যাগী ও সংগ্রামী নারী নেত্রী সৈয়দা মিলি জাকারিয়া 
দেশনেত্র ছবি

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী,ত্যাগী ও সংগ্রামী নারী নেত্রী সৈয়দা মিলি জাকারিয়া 

মোঃ হুমায়ুন কবির : 

অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দা মিলি জাকারিয়া চৌধুরী সংরক্ষিত মহিলা আসনের এমপি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকা এই নেত্রী বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে পরপর দুইবার ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেছেন। মাঠপর্যায়ে তার জনপ্রিয়তা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ তাকে একজন দৃঢ় ও গ্রহণযোগ্য নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
দলের দুঃসময়ে তার ত্যাগ ও নির্যাতনের ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাসভবন থেকে বের করে দেওয়ার সময়কার ঘটনায় সৈয়দা মিলি জাকারিয়া চৌধুরী গুরুতর নির্যাতনের শিকার হন এবং তার পা ভেঙে দেওয়া হয় বলে জানা যায়। সেই কঠিন পরিস্থিতিতেও তিনি দলের প্রতি অটল থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও, তিনি একাধিকবার কারাবরণ করেছেন।
রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, নারী উন্নয়ন, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন মানবিক উদ্যোগে তার সম্পৃক্ততা তাকে সমাজসেবামূলক কর্মকাণ্ডেও বিশেষভাবে পরিচিত করে তুলেছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা তার জনপ্রিয়তাকে আরও দৃঢ় করেছে।
দলের প্রতি তার দীর্ঘদিনের নিবেদন, ত্যাগ, নির্যাতনের ইতিহাস এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড বিবেচনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। সৈয়দা মিলি জাকারিয়া চৌধুরী ও তার সমর্থকরা আশা করছেন, সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে দলীয় প্রধান তার অবদানকে যথাযথ মূল্যায়ন করবেন।

এছাড়াও

গুম নিয়ে হাসিনার অনুশোচনা নেই, ক্ষতিগ্রস্ত পরিবার পাবে মাসিক ভাতা: মির্জা ফখরুল

গুম নিয়ে হাসিনার অনুশোচনা নেই, ক্ষতিগ্রস্ত পরিবার পাবে মাসিক ভাতা: মির্জা ফখরুল

দেশনেত্র প্রতিবেদক : গুম ও খুনের চেয়েও বড় ভয়াবহ বাস্তবতা হলো ফ্যাসিস্ট শেখ হাসিনার এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *