সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই : তাহের
বিরোধী দলের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই : তাহের

দেশনেত্র প্রতিবেদক :

সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সভাকক্ষে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই, স্বৈরাচারের দোসর।কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা পরিষ্কার নয়।অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পরে সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া সংসদ ভবনে উপস্থিত জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি জানান, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষে সরকারের প্রস্তাবিত ডেপুটি স্পিকার পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জামায়াত।

 

এছাড়াও

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা 

দেশনেত্র প্রতিবেদক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রযোজ্য হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *