বিএনপি প্রার্থী মো. আমিনুল হক
মো. আমিনুল হক

ঢাকা ১৬ আসনে ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে ধানের শীষের বিজয়কে প্রতিরোধ করা হয়েছে

দেশনেত্র ডেস্ক :

ঢাকা-১৬ আসনে ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন বিএনপি প্রার্থী মো. আমিনুল হক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। তিনি লিখেছেন, প্রিয় পল্লবী ও রূপনগরের এলাকাবাসী, ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম প্রহর থেকে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু দুঃখজনকভাবে অন্তর্মহলে এক ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-১৬ আসনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে।

তিনি আরও লেখেন, আপনারা আমাকে ভোট দিয়েছেন, কিন্তু আমাকে আপনাদের প্রতিনিধি হতে দেওয়া হয়নি। জুলাই-পরবর্তী বাংলাদেশে এ ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থাপনা কখনোই মেনে নেওয়া হবে না। ইতোমধ্যে আমরা চাক্ষুষ, অনিয়ম ও কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্য ও জনগণের রায়ই শেষ পর্যন্ত বিজয়ী হবে ইনশাল্লাহ।

আমিনুল হক বলেন, আমি কথা দিচ্ছি, আমার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমি আমার নিরলস পরিশ্রম অব্যাহত রেখে যাব এবং আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। সর্বোপরি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য আমার প্রাণপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই আন্তরিক অভিনন্দন। এই বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন অধ্যায়ের সূচনা করুক- এই প্রত্যাশা রইল।

এছাড়াও

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসি ক্যামেরার ফুটেজ গায়েব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসি ক্যামেরার ফুটেজ গায়েব

দেশনেত্র প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের একদিনের সিসি ক্যামেরার ফুটেজ গায়েব হয়ে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *