জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান
সংগৃহীত ছবি

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

দেশনেত্র প্রতিবেদক :

বিএনপি থেকে তিন দফা বহিষ্কৃত নেতা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে।

শনিবার সকালে মগবাজারে জামায়াত কার্যালয়ে দলের আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

জামায়াতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সাক্ষাতে আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর ‘নীতি ও আদর্শ, দেশপ্রেম’ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির ‘অবিচল অবস্থানের’ প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জামায়াতের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

আখতারুজ্জামান তার বাকি জীবন ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষায় কাটানোর প্রত্যয় ব্যক্ত করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

“পাশাপাশি জামায়াতের নিয়ম-নীতি, আদর্শ ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, আখতারুজ্জামান জামায়াতে যোগদানের পর জামায়াতের আমির তার সাথে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ ‘নেক হায়াত’ কামনা করেন।

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *