আংটি বদল করলেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে?
সংগৃহীত ছবি

আংটি বদল করলেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে?

দেশনেত্র ডেস্ক :

আংটি বদল করেছেন প্রয়াত সাদেক হোসেন খোকার পুত্র এবং বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পড়িয়েছেন।

জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইল জেলা সাবেক সাংসদ নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পড়ানো হয়েছে।

ইশরাক হোসেনের মা ইসমত হোসেন বলেন, হঠাৎ করে পারিবারিকভাবে বিয়ের আংটি পড়ানো হয়েছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এছাড়াও

আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়ায় জামায়াত

আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, জামায়াতে ইসলামীর উদ্বেগ 

দেশনেত্র প্রতিবেদক : আওয়ামী লীগের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী এবং সাবেক সংসদ সদস্য বদিসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *