‘নবী শব্দের অর্থ সংবাদবাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন’
ফাইল ছবি

‘নবী শব্দের অর্থ সংবাদবাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন’

কুষ্টিয়া প্রতিনিধি :

আমরা যাকে নেতা হিসেবে মানি তিনি মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.)। ওনাকে আল্লাহ দুনিয়াতে যে নাম দিয়ে পাঠিয়েছিলেন তা হলো নবী,নবী শব্দের শাব্দিক অর্থ সংবাদবাহক। আর সংবাদ যারা বহন করেন তাদের আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবীজি (সা.) সাংবাদিক ছিলেন বলে মন্তব্য করেছেন জনপ্রিয় বক্তা ও জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা।

বুধবার (০৮ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামী বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি কোরআন শরিফের উদ্ধৃতি দিয়ে আমির হামজা উল্লেখ করেন, আল্লাহ বলেন, হে নবী ওই মহান সংবাদের কথা মানুষকে জানান, মানুষের প্রতি যে বার্তা বহনে আপনি কষ্ট পান। এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে চাপ মোকাবিলা করে যে কষ্ট পান এর প্রতিদান আমি নিজে দেব। দুনিয়া ও আখিরাত মিলিয়ে নিরবচ্ছিন্নভাবে দেব।

এ সময় তিনি বলেন, এটা শুধু নবীর জন্য। আল্লাহ শুধু বিশ্ব নবীকে নির্দেশনা করেছেন। তাফসিরে আমরা পড়েছি, শুধু নবী না কিয়ামত পর্যন্ত যারা এ দায়িত্ব সততার সঙ্গে পালন করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবেন।

তিনি আরও বলেন, সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করতে যেহেতু আল্লাহ পাক ওনাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছেন, সাংবাদিক করে পাঠিয়েছিলেন। তাই এ পেশার সঙ্গে যারা আপনারা রয়েছেন আল্লাহ অবশ্যই আপনাদের নিরবচ্ছিন্নভাবে পুরস্কারের ব্যবস্থা করবেন।

কুষ্টিয়ার স্থানীয় গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন, টিম সদস্য, কুষ্টিয়া ও যশোর অঞ্চল। এ সময় কুষ্টিয়া জেলার চারটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *