৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করেন পল্লবী থানা ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিল ও সদস্য সচিব মো: রিয়াজ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর পল্লবী লালমাটিয়া টেম্পো স্ট্যান্ডে কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক এই ইফতার বিতরণ করেন। এতে অসহায়, দুস্থ ও পথচারী মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক এবিএমএ আ: রাজ্জাক,গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,সাজ্জাদ হোসেন মোল্লা,পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম,পল্লবী ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী বাদশা মিয়া,সাধারণ সম্পাদক আসলাম হোসেন গাজী প্রমুখ।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদল নেতা মো: সোলায়মান চৌধুরী, মো: জিয়ারুল ইসলাম জিহাদ,৯১ নং ওয়ার্ড যুবদল নেতা আশিকুর রহমান আশিক, ৫নং ওয়ার্ড যুবদল নেতা মামুন, শাহ-আলম,মো: সবুজ প্রমুখ

ইফতার বিতরণ কর্মসূচিতে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা অংশ নেন এবং সাধারণ মানুষের সাথে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধন দৃঢ় করেন।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *