বেনজীর-আজিজ আমাদের লোক না : কাদের

 

 

দেশনেত্র প্রতিবেদক :

 

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আওয়ামী লীগের লোক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে মহানগর উত্তরের প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ আওয়ামী লীগের লোক নয়। তিনি তার মেধা দিয়ে উচ্চ পদে অসীন হয়েছিলেন। সাবেক সেনাপ্রধান আজিজও আমাদের লোক নয়। তারা ভেতরে ভেতরে অপকর্ম করলে তাদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার আছে। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে সেনাবাহিনী বা র‍্যাবের বড় কোনো পদে বসায়নি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়নি। হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচন বয়কট করেছে। ’৭৫ পরবর্তীকালে যত নির্বাচন হয়েছে, তার মধ্যে গেল নির্বাচন ছিল শান্তিপূর্ণ। মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুড়ছেন বলেও অভিযোগ করেন তিনি।

কাদের বলেছেন, মির্জা ফখরুল যে ভাষায় কথা বলে, টিআইবি আর সুজন সেই একই ভাষায় কথা বলে। তাহলে কি টিআইবি আর সুজন বিএনপির ‘বি’ টিম? তারা সব সময় সরকারের বিরুদ্ধে কথা বলে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানি লন্ডারিং ও অস্ত্র মামলার আসামি। প্রধানমন্ত্রীর দয়ায় খালেদা জিয়া বাসায় চিকিৎসা নিচ্ছেন। শেখ হাসিনা সারা বিশ্বে সৎ নেতা হিসেবে পরিচিত। আওয়ামী লীগের প্রধান নেতাদের মধ্যে কে দুর্নীতিবাজ, বিরোধীদের প্রতি সে তথ্য প্রমাণ নিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *