ড. মঈন খানকে আটক করেছে পুলিশ
সংগৃহীত ছবি

ড. মঈন খানকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

 

দেশনেত্র প্রতিবেদক :

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪, বিকাল ৩টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে দুপুরে উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে মঈন খানকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যায়।

দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র কালো পতাকা মিছিল থেকে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে তুলে নিয়ে যায় পুলিশ।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *