বিকেলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
ফাইল ছবি

বিকেলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

 

নিজস্ব প্রতিবেদক :

 

বিকেলে শান্তি ও গণতন্ত্র সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ।আজ শনিবার বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে এ সমাবেশ।

শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *