কেয়ামত পর্যন্ত বিএনপির ক্ষমতায় যেতে পারবেনা
সংগৃহীত ছবি

কেয়ামত পর্যন্ত বিএনপির ক্ষমতায় যেতে পারবেনা

দেশনেত্র অনলাইন ডেস্ক:
বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাওয়া যাবে তখনই তারা নির্বাচনে যাবে। সেই চিন্তা করে বিএনপির ১৫ বছর কেটে গেছে কিন্তু তারা ক্ষমতায় যেতে পারেনি। এ রকম অপেক্ষায় থেকে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে কিন্তু বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।’

শুক্রবার বিকেলে কাঁঠালিয়া পাইলট বালিকা বিদ্যালয় মাঠে গণসংযোগকালে এক পথসভায় এসব কথা বলেন ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর (বীর উত্তম)।

শাহজাহান ওমর বলেন, ‘বিএনপি ছেড়ে আমি আওয়ামী লীগে এসেছি কারণ হচ্ছে আমি স্বাধীনচেতা মানুষ। ব্যাঙের মূত্রে আছাড় খাওয়া লোক আমি না। বাঘের গর্জন শোনা যায় কিন্তু শিয়ালের হুক্কা হুয়া বড় বিচ্ছিরি লাগে। আমি লক্ষ করেছি যদি কোনো দল নির্বাচনে না যায় সেই দল আস্তে আস্তে নির্জীব হয়ে যায়। দল করে মানুষ নির্বাচন করার জন্য। সব নির্বাচনে দল জিতবে এমন কথা নেই। সংসদে প্রতিনিধি থাকলেই গণতান্ত্রিক ব্যবস্থা পরিপূর্ণ হয়।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।

এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *