গাজীপুরে ট্রেনে নাশকতা প্রসঙ্গে যা বললেন রিজভী
ফাইল ছবি

গাজীপুরে ট্রেনে নাশকতা প্রসঙ্গে যা বললেন রিজভী

দেশনেত্র প্রতিবেদক :

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে একজন যাত্রীর মৃত্যু ও অনেকে আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ভাওয়াল রেলস্টেশনে সংঘটিত ট্রেনের ৭টি বগি লাইনচ্যুতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ, আমি এই ঘটনায় ধিক্কার জানাই, নিন্দা জানাই। যে বা যারা এ ধরনের অমানবিক ঘটনা ঘটিয়েছে তারা মানবতার শত্রু। দুএকটি গণমাধ্যম ট্রেনের এই বগিচ্যুতের ঘটনায় গণতন্ত্রের জন্য আন্দোলনরত দলগুলোর ওপর দোষ চাপানোর ইঙ্গিত দিচ্ছে যা গভীর চক্রান্তমূলক।এতেই প্রমাণিত হয় এবং জনগণ বিশ্বাস করে, সুপরিকল্পিতভাবেই এই ধরনের নাশকতা ঘটানো হয়েছে।

রিজভী বলেন, এই ঘটনায় উদোর-পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতেই দুএকটি গণমাধ্যমবিরোধী দলের চলমান গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ন্যক্কারজনক অপপ্রচার চালাতে শুরু করেছে। আমরা এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের বগিচ্যুতের ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি বলেও জানান রিজভী।

এর আগে বুধবার ভোর রাত ৪টার দিকে গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এতে এক যাত্রী নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *