ডিবি কার্যালয়ে যা বললেন শাহজাহান ওমর
সংগৃহীত ছবি

ডিবি কার্যালয়ে যা বললেন শাহজাহান ওমর

দেশনেত্র প্রতিবেদক :

 

ডিবি কার্যালয়ে শাহজাহান ওমর বলেছেন,বঙ্গবন্ধুর তৎকালীন সরকার আমাকে বীর বিক্রম খেতাব দিয়েছে। আমি একজন ব্যারিস্টার। আমি চারবারের এমপি, আমি মন্ত্রী। আই এম নট অ্যা অর্ডিনারি পারসন।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শাহজাহান ওমর বলেন, আমি চার-পাঁচবার এমপি হয়েছি। সেখানে আমি জনগণের জন্য কিছু কাজ করি। তাদের কিছু সেবা করি। বৃদ্ধ বয়সে আমার কিছু চাওয়া-পাওয়া নাই। আই হ্যব অ্যা অল এভরিথিং। রুটি হালুয়া আমার লাগে না। একটা এমপি হওয়া, মন্ত্রী হওয়া এগুলো কিছু লাগে না। আমি সব হয়েছি। আল্লাহ আমাকে সব দিয়েছে। আল্লাহ ইজ ভেরি কাইন্ড।

ডিগবাজীর কারণেই কি আপনি সাইবার বুলিংয়ের স্বীকার হচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, ডিগবাজি মানে কি ভাই? তখন এক সাংবাদিক বলেন, এক দল থেকে আরেক দলে যাওয়া। তখন শাহজাহান ওমর বলেন, এটাকে ডিগবাজি বলে নাকি! এটাতো আমার সাংবিধানিক অধিকার।

 

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *