বাণিজ্য মেলা নয় বায়তুল মোকাররম গেটেই হবে শান্তি সমাবেশ
ফাইল ছবি

বাণিজ্য মেলা নয় বায়তুল মোকাররম গেটেই হবে শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

সাবেক বাণিজ্য মেলার মাঠ নয় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের তিন সহযোগী অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ।

আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান।

আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করার কথা ছিল তবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারছে না আওয়ামী লীগের এই তিন সহযোগী সংগঠন।

এজন্য বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’।

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে।

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *