বাংলাদেশের ডিজেলের অনুরোধে ভারত যা বলছে 
রণধীর জয়সোয়াল, ছবি: সংগৃহীত

বাংলাদেশের ডিজেলের অনুরোধে ভারত যা বলছে 

দেশনেত্র আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির জের ধরে বাংলাদেশের জন্য অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বৃহস্পতিবার (১২ মার্চ) সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সম্প্রতি ডিজেল সরবরাহের একটি অনুরোধ জানানো হয়েছে। দুই দেশের সুসম্পর্কের প্রেক্ষিতে এই অনুরোধটি গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে।

মুখপাত্র জয়সোয়াল আরও জানান, ২০০৭ সাল থেকেই আসামের নুমালিগড় শোধনাগার থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহ হয়ে আসছে। সড়ক, রেল ও পাইপলাইন-এই তিনটি মাধ্যমেই এখনো সেই সরবরাহ অব্যাহত রয়েছে। এছাড়া ২০১৭ সালে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মধ্যে একটি দীর্ঘমেয়াদি ডিজেল কেনাবেচা চুক্তিও সই হয়। সেই চুক্তির আওতায় নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম চলছে।

নতুন অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারত নিজেদের চাহিদা, শোধনাগারের সক্ষমতা এবং ডিজেলের সামগ্রিক প্রাপ্যতা যাচাই করে দেখবে বলে জানিয়েছেন মুখপাত্র। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও দুই দেশ-শ্রীলঙ্কা ও মালদ্বীপ-একই ধরনের অনুরোধ জানিয়েছে।

এছাড়াও

মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

দেশনেত্র প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *