সন্ধ্যায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, নেয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে
সংগৃহীত ছবি

সন্ধ্যায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, নেয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে

জ্যেষ্ঠ প্রতিবেদক :

ওসমান হাদীকে বহনকারী বিমানটি আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে ওসমান হাদীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘শহিদ ওসমান হাদীকে বহনকারী বিমানটি  সন্ধ্যা ৬ টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করবো।’

সেখান থেকে শহিদ ওসমান হাদীকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *