বাংলাদেশে ৩ দিনের সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ
সংগৃহীত ছবি

বাংলাদেশে ৩ দিনের সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ

দেশনেত্র ডেস্ক :

তিন দিনের শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (৮ অক্টোবর) জাহাজটি চট্টগ্রাম নৌ-অঞ্চলে প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ তাদের অভ্যর্থনা জানায়। এ সময় দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন। এতে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

আইএসপিআর আরো জানায়, এই সফর দুই দেশের নৌ সদস্যদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা পেশাগত উৎকর্ষ ও আধুনিক নৌপ্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সফরকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *