দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের কতজন প্রার্থী Deshnetrow News
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের কতজন প্রার্থী

দেশনেত্র প্রতিবেদক :

গতকাল বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এবারের সংসদ নির্বাচনে ৩০০ আসনে একক ভাবে কোন দলই প্রার্থী দেয়নি।

আজ শুক্রবার থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। যা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।এবারের নির্বাচনে মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন ২৯৮টি সংসদীয় আসনে ,এছাড়া জাপার ২৮৬, তৃণমূল বিএনপি ১৫১, জাসদ ৯১, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪, ইসলামী ঐক্যজোট ৪৫, জাকের পার্টি ২১৮, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯, ন্যাশনাল পিপলস পার্টি ১৪২, কংগ্রেস ১১৬ ও ৩শ আসনে স্বতন্ত্র ৭৪৭ জন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১৭ পর্যন্ত সময় থাকবে প্রার্থিতা প্রত্যাহারের সময়। এছাড়া প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। প্রতীক প্রাপ্তির পর প্রার্থীরা নিজেদের প্রচার-প্রচারণা চালাতে পারবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *