সাকিবসহ আওয়ামী লীগের তিন প্রার্থীকে শোকজ করেছে ইসি
ফাইল ছবি

সাকিবসহ আওয়ামী লীগের তিন প্রার্থীকে শোকজ করেছে ইসি

দেশনেত্র প্রতিবেদক :

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসান,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীরকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার মাগুরা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচনি বিধিভঙ্গের দায়ে এ শোকজ করা হয়।

সাকিব আল হাসানকে  চিঠিতে বলা হয়েছে, ‘আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর গত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। যা বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়।

চিঠিতে উল্লেখ, ‘এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬(ঘ), ৮(ক), ১০ (ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন। ওই আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা অনুসন্ধান কমিটির দপ্তরে আগামী ১ ডিসেম্বর বিকাল ৩টায় সময় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।’

একই ধরনের চিঠি দেওয়া হয়েছে ঢাকা-১৯ থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. এনামুর রহমানকে এবং নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীরকে। তাদেরকেও ১ ডিসেম্বর সকাল ১০ টায় জবাব দিতে বলা হয়েছে তাকে।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *