নির্বাচনের সম্পূর্ণ ফলাফল বাতিল করতে পারবে না ইসি, মন্ত্রিসভায় অনুমোদন
ফাইল ছবি

নির্বাচনের সম্পূর্ণ ফলাফল বাতিল করতে পারবে না ইসি, মন্ত্রিসভায় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচনের পুরো ফলাফল বাতিল সিদ্ধান্ত নিতে পারবে না নির্বাচন কমিশন (ইসি) । তবে অনিয়ম হলে কেন্দ্রের ফলাফল বাতিল করতে পারবে।

বৃহস্পতিবার (১৮ মে) গনপ্রতিনিধিত্ব আইন-২০২৩ মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

মনোনয়ন দাখিলের আগের দিন পর্যন্ত ঋণ পরিশোধ করলে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে। আপিল করা যাবে রিটার্নিং কর্মকর্তার যেকোন সিদ্ধান্তের বিরুদ্ধে।

সংশোধনীতে বলা হয়, নির্বাচন চলাকালে কোনো ভোটকেন্দ্রে অনিয়ম, কারসাজি ও ভোট প্রক্রিয়ায় বাধা দেওয়ার প্রমাণ পেলে নির্বাচন কমিশন সেই কেন্দ্রের ভোট বা ফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিতে পারবে। তবে, নির্বাচনের পুরো ফলাফল বাতিল করতে পারবে না।

এ ছাড়া মনোনয়ন দাখিলের আগের দিন পর্যন্ত ঋণ পরিশোধ করলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। রিটার্নিং কর্মকর্তার যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করা যাবে।

একইসঙ্গে সংশোধিত আইনে একটি নতুন ধারা যোগ করা হয়েছে। সে ধারা অনুযায়ী, মিডিয়াকর্মীদের ওপর হামলা হলে, শাস্তির আওতায় আনা হবে।

এছাড়াও

বাংলাদেশের ডিজেলের অনুরোধে ভারত যা বলছে 

বাংলাদেশের ডিজেলের অনুরোধে ভারত যা বলছে 

দেশনেত্র আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির জের ধরে বাংলাদেশের জন্য অতিরিক্ত ডিজেল সরবরাহের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *