মেট্রোরেলের নতুন সময়সূচী ঘোষণা
ফাইল ছবি

মেট্রোরেলের নতুন সময়সূচী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

পরিবর্তিত সময়সূচির ঘোষণা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। চলতি মে মাসের ৩১ তারিখ থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত, অর্থাৎ ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবারের পরিবর্তে করা হয়েছে শুক্রবার।

বৃহস্পতিবার (১৮ মে) প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে। ১১টার পর থেকে বেলা ৩টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে মেট্রোরেল ছাড়বে। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টার পর থেকে ননপিক আওয়ার ধরে ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত।

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও ৯টি স্টেশনে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করছে। প্রথমে দুপুর ১২টা পর্যন্ত থাকলেও পর্যায়ক্রমে তা বাড়ানো হয়।

এছাড়াও

সন্ধ্যায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, নেয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে

সন্ধ্যায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, নেয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে

জ্যেষ্ঠ প্রতিবেদক : ওসমান হাদীকে বহনকারী বিমানটি আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা নাগাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *