বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক
প্রতিকী ছবি- Deshnetrow

বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক:

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘এ উপলক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।’

স্মরণকালের অন্যতম ভয়াবহ এ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এরই মধ্যে প্রায় ১২০০০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৫০ হাজার মানুষ।

এছাড়াও

সন্ধ্যায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, নেয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে

সন্ধ্যায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, নেয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে

জ্যেষ্ঠ প্রতিবেদক : ওসমান হাদীকে বহনকারী বিমানটি আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা নাগাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *