হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি
ফাইল ছবি

হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি

দেশনেত্র প্রতিবেদক :

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর যারা হামলা করেছে তাদের সীমান্ত পাড়ি দেয়ার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, অপরাধীরা পালিয়ে গেছে কি না এমন কোনো তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। ওসমান হাদিকে কেন হত্যার চেষ্টা করা হয়েছে সে বিষয়গুলো তদন্তে উঠে আসবে বলেও জানান তিনি।

এর আগে রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেন, হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সহযোগী বাইকচালক আলমগীর হোসেন বর্তমানে আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন।

এদিকে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে একজনকে আটক করা হয়েছে। গতকাল রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *