হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
ফাইল ছবি

হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

দেশনেত্র প্রতিবেদক :

হলমার্ক কেলেঙ্কারির মামলায় কারাভোগরত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ চিকিৎসকদের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অসুস্থ হয়ে পড়লে শনিবার দুপুর দেড়টার দিকে তানভীর মাহমুদকে কারাগার থেকে ঢামেকে পাঠানো হয়। আনুষ্ঠানিকতা শেষে বিকেল চারটার দিকে তাকে ছয় তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাতেই তিনি মারা যান।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতা ছিল।

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় গত বছর তানভীর মাহমুদ, তার স্ত্রী ও হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম।

২০১২ সালে সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে হলমার্ক গ্রুপের মালিকপক্ষ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ১১টি মামলা করা হয়। এসব মামলার একটির রায়েই তানভীর মাহমুদ দণ্ডিত ছিলেন।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *