আদম তমিজী
ফাইল ছবি

আদম তমিজী হক ঢাকায়, কেউ অসম্মান করেনি

নিজস্ব প্রতিবেদক :

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক দেশে ফিরেছেন।

সোমবার (১৩ নভেম্বর) রাত ১১টায়  এমিরেটস এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আদম তমিজী হক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও দেশে আসার বিষয়টি তুলে ধরে লিখেছেন, বিমানবন্দরে পৌঁছানোর পর আমাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়নি এবং পরিবর্তে স্বাভাবিকভাবে যেতে বলা হয়েছিল। বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে একটি অফিসে ৩ ঘণ্টা বসিয়ে রেখেছিল। সেখানে অফিসাররা আমাকে সঙ্গ দেয় এবং ভদ্রভাবে কথা বলেন। এরপর সৌজন্য সহকারে আমাকে বেরোনোর দিকে এবং আমার গাড়িতে নিয়ে যায়।

তিনি আরও লেখেন, বিমানবন্দরের অফিসে বসে থাকাকালীন আমি কয়েকবার তাদের সঙ্গে মেজাজ হারিয়েছি তবে তারা কখনই আমাকে অসম্মান ব্যবহার করেনি। আমি এখন নিরাপদ এবং বাড়িতে আছি।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *