ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে পাঞ্জাবে বিজয়ী

 

 

দেশনেত্র ডেস্ক :

 

উত্তর ভারতের পাঞ্জাবের ফরিদকোট লোকসভা আসনে বিজয়ী হয়েছেন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারী বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সরবজিৎ সিং প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে এএপি পার্টির প্রার্থীকে হারিয়েছেন। এই আসনে সরবজিৎ সিংয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আম আদমি পার্টির (এএপি) করমজিৎ সিং অনমোল।

১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধী নিজ দেহরক্ষীদের গুলিতে নিহত হন। সেই দেহরক্ষীদের একজন ছিলেন বিয়ন্ত সিং। তিনি ইন্দিরা গান্ধীকে তার বাসভবনে হত্যা করেন। এ ঘটনার প্রায় চার দশক পর পাঞ্জাবের রাজনীতিতে নামেন বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং।

এ ঘটনার প্রায় চার দশক পর পাঞ্জাবের রাজনীতিতে নামেন বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *