মারা গেছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী খালিদ
সংগৃহীত ছবি

মারা গেছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী খালিদ

 

দেশনেত্র প্রতিবেদক :

 

জনপ্রিয় সংগীত শিল্পী চাইম ব্যান্ডের ভোকাল খালিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে গ্রিন রোডের কমফোর্ড হাসপাতালে মারা যান তিনি।এ তথ্য নিশ্চিত করেছেন গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ।

আশি ও নব্বইয়ের দশকে জনপ্রিয় সব গান গেয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন খালিদ। তিনি ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন।
‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’–এর মতো বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন খালিদ।
 
গোপালগঞ্জে তার জন্ম। সোনালি দিনের এই শিল্পী ১৯৮১ সালে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন।

কণ্ঠশিল্পী খালিদের মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজ রাতে গ্রিন রোড জামে মসজিদে জানাজা শেষে খালিদের মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *