সয়াবিন ও চিনির মূল্যবৃদ্ধি deshnetrow
সয়াবিন ও চিনির মূল্যবৃদ্ধি deshnetrow

আরেক দফা বাড়ল ভোজ্যতেল-চিনির দাম, আজ থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক :

আরেক দফা বাড়ল ভোজ্যতেল এবং চিনির দাম। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা এবং চিনির দাম কেজিতে বাড়ল ১৩ টাকা।

এর ফলে প্রতি লিটার সয়াবিন তেল ১৯০ টাকা, খোলা সয়াবিন ১৭২ টাকা এবং প্রতি কেজি প্যাকেটজাত চিনির দাম ১০৮ টাকা ও খোলা ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) নতুন দাম নিশ্চিত করে বাংলাদেশ সুগার রিফাইনার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

অন্যদিকে, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৪৫ টাকা বেড়ে হয়েছে ৯২৫ টাকা। এতদিন ছিল ৮৮০ টাকা।

খোলা সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। তাতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭২ টাকা। এতদিন বিক্রি হয়েছে ১৫৮ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২১ টাকায়।

এছাড়া ১৩ টাকা বাড়িয়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে দাম ছিল ৯৫ টাকা। নতুন দর অনুযায়ী ৫০ কেজির চিনির বস্তার দাম হবে ৫ হাজার ১০০ টাকা।

এছাড়াও

লাশ হয়ে বের হওয়ার চেয়ে ডিভোর্সি ট্যাগ নিয়ে থাকা ভালো : তিথি

লাশ হয়ে বের হওয়ার চেয়ে ডিভোর্সি ট্যাগ নিয়ে থাকা ভালো : তিথি

বিনোদন প্রতিবেদক : অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। এই ঘটনার পর থেকেই আলোচনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *