দাম না কমলে পেঁয়াজ আমদানি: বাণিজ্যমন্ত্রী
ছবি : সংগৃহীত

দাম না কমলে পেঁয়াজ আমদানি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

দুই একদিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (১৯ মে) সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম বেড়েছে। আমরা লক্ষ্য রাখছি। আপাতত ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। যদি দু-একদিনের মধ্যে দাম না কমে তাহলে পেঁয়াজ আমদানি করা হবে।

এদিকে চিনির দাম নির্ধারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব এখনো পড়েনি। তবে সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে, আশা করি শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

এ সময় তিনি আরও বলেন, কাঁচাবাজারের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করি না। গতানুগতিকভাবে বিশ্ব বাজারে দাম বেড়েছে, যেমন ডালের দাম বেড়েছে। কাঁচাবাজারের দাম কখনো বাড়ে আবার কখনো কমে।

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *