জুয়ার টাকা না পেয়ে বাবা-মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখে ছেলে
সংগৃহীত ছবি

জুয়ার টাকা না পেয়ে বাবা-মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখে ছেলে

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অনলাইন জুয়ার টাকা না পেয়ে বাবা-মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার ঘটনা ঘটেছে। ঘটনার প্রধান অভিযুক্ত নিহতদের একমাত্র ছেলে রাজু।

এ ঘটনায় রাজুকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন মোহাম্মদ আলী এবং তার স্ত্রী রানোয়ারা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ত্রিশালের বৈলর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুপুরে প্রথমে মাকে গলাটিপে হত্যা করে রাজু। এরপর রাতে বাবা বাড়ি ফিরলে কুড়াল দিয়ে কুপিয়ে তাকেও হত্যা করে। পরে শোবার ঘরের পাশে বিছানার নিচে মাটি খুঁড়ে দুটি মরদেহ চাপা দেয় রাজু ।

পুলিশ সূত্রে জানা গেছে , ঘটনার পর পরিবারের এক স্বজনের সন্দেহ হলে রাজুকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে রাজু হত্যার বিষয়টি স্বীকার করে এবং তার দেখানো জায়গা থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, রাজু দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলো এবং টাকা চেয়ে না পেলে প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতো।

ঘটনার বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহম্মদ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা রাজুকে আটক করেছি। তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে ঘরের ভেতর থেকেই বাবা-মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এছাড়াও

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

দেশনেত্র প্রতিবেদক : ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময়মতো ভিসা পেতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অনেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *