শেরপুরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে বারোটার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।ঘটনাস্থলে মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *