৪ ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

৪ ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

 

নোয়াখালী প্রতিনিধি :

 

নোয়াখালীর চাটখিল উপজেলার আল ফারুক ইসলামিক একাডেমি মাদ্রাসার এক শিক্ষককে চার ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে তাকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম (৩৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের মিদ্যা বাড়ির ইব্রাহিম খলিলের ছেলে।

চাটখিল থানার উপ-পরিদর্শক(এস আই)  মুজিবুর রহমান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করে বলেছেন, মাদ্রাসার ঐ শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রকে বলাৎকার এর অভিযোগে থানায় মামলা হয়েছে। পড়ে থাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বলাৎকার হওয়া শিশুদের বয়স ১০ থেকে ১২ বছরের ভিতরে।

গত কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটির  নূরানী শাখার শিক্ষক সাইফুল ইসলাম ছাত্রদের ভয় দেখিয়ে মাদ্রাসার ভিতরে বলাৎকার করেছে।  পরে ভুক্তভোগী শিশুরা তাদের পরিবারকে বিষয়টি জানালে,তাদের পরিবার থানায় অভিযোগ করেন। পরবর্তীতে ভুক্তভোগী এক শিশুর মা থানায় মামলা দায়ের করলে  আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

 

এছাড়াও

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

দেশনেত্র প্রতিবেদক : ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময়মতো ভিসা পেতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অনেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *