সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, পাঁচ দিন বন্ধ সব হোটেল রিসোর্ট
ফাইল ছবি

সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, পাঁচ দিন বন্ধ থাকবে সব হোটেল রিসোর্ট

খাগড়াছড়ি প্রতিনিধি :

অবকাশ যাপনে তিন দিনের সফরে রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন ও রিসোর্ট ও কটেজ মালিক সমিতি।

একই সঙ্গে যারা এ সময়ের মধ্যে কটেজ-রিসোর্ট বুকিং দিয়েছেন, তাদের বুকিং বাতিল করা হয়েছে এবং পরের তারিখে বুকিং দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাজেকের খাসরাং হিল রিসোর্টে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং রিসোর্ট ও কটেজ মালিক সমিতির নেতাদের মধ্যে এক জরুরি বৈঠকে রাষ্ট্রপতির নিরাপত্তার বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, ওই সময় রিসোর্ট ও কটেজ বন্ধ থাকার পাশাপাশি বেসামরিক যানচলাচলও সীমিত থাকবে। এছাড়া যারা রিসোর্ট ও কটেজ বুকিং দিয়েছেন, তারা বুকিং বাতিল বা তারিখ পরিবর্তন করতে পারবেন।

এছাড়াও

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

দেশনেত্র প্রতিবেদক : ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময়মতো ভিসা পেতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অনেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *