পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় নিহত তিন
ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পুলিশ ভ্যান

পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা নিহত তিন

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য সহ তিন জন নিহত হয়েছেন।

রোববার (২৭ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন  চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

উপ-পরিদর্শক (এসআই) ফারুক জানান, রোববার দুপুরে পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য সহ তিনজন  নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ডের ছলিমপুর-ফকিরহাট নামক রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রেন পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন  নিহত হন।

এছাড়া, গাড়িতে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এছাড়াও

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

দেশনেত্র প্রতিবেদক : ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময়মতো ভিসা পেতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অনেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *