ডাকাতের কবলে ওসি !
নারায়ণগঞ্জে ডাকাতের কবলে ওসি

ডাকাতের কবলে ওসি !

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের হামলার শিকার হয়েছেন চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তার গাড়িচালক।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় গত শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

ডাকাতরা তাদের কুপিয়ে আহত করে এবং নগদ টাকা, মোবাইল ফোন ও এটিএম কার্ড নিয়ে যায়।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আহসানউল্লাহ আজ রোববার গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডাকাতির ঘটনায় গতকাল শনিবার রাতে ওসি বাদী হয়ে সোনারগাঁ থানায় অজ্ঞাত ৪-৫ জন ডাকাতের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালক মো. ইয়াছিন বাদশা শুক্রবার রাতে প্রাইভেটকারযোগে ঢাকা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে মেঘনা টোলপ্লাজা এলাকায় টোল দিতে গাড়ি থামান।
এ সময় অতর্কিতভাবে ডাকাতরা এসে ওসির প্রাইভেটকার চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। পরে ডাকাতরা প্রাইভেটকারের পেছনের দরজা খুলে ওসি আলমগীরকে কুপিয়ে আহত করে।
এ সময় তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা।
পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। প্রথমে তাদের গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এছাড়াও

কেজিডিসিএলের প্যানেল আইনজীবী হলেন অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ

বিশেষ পিপি জালাল উদ্দিন পারভেজকে কেজিডিসিএলের প্যানেল আইনজীবী নিযুক্ত 

চট্টগ্রাম প্রতিনিধি : কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)-এর প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *