সারাদেশে রাত ৮টার মধ্যে সব মার্কেট -শপিংমল বন্ধের সিদ্ধান্ত
ফাইল ছবি

সারাদেশে রাত ৮টার মধ্যে সব মার্কেট -শপিংমল বন্ধের সিদ্ধান্ত

দেশনেত্র প্রতিবেদক :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে সব দোকান, বিপণি বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেখানে আরও বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ বলেছেন, আজ আমরা নোটিশ দিচ্ছি। এটি আজ থেকে কার্যকর হবে। তবে সবাই হয়তো বিষয়টি আজ না-ও জানতে পারেন। আগামীকাল থেকে এটি প্রায় সব শপিংমল ও দোকানে কার্যকর হয়ে যাবে।

তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজারকে এ নিয়মের বাইরে রাখা হয়েছে।

 

এছাড়াও

অবৈধ জ্বালানি তেলের মজুদ ধরিয়ে দিতে পারলেই পুরস্কার 

অবৈধ জ্বালানি তেলের মজুদ ধরিয়ে দিতে পারলেই পুরস্কার 

দেশনেত্র ডেস্ক : জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচার রোধে পুরস্কার ঘোষণা করেছে সরকার। অবৈধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *