এবারের ঈদ যাত্রায় ৩৯৪ নিহত, আহত ১২৮৮ জন : যাত্রী কল্যাণ সমিতি 
ফাইল ছবি

এবারের ঈদ যাত্রায় ৩৯৪ নিহত, আহত ১২৮৮ জন : যাত্রী কল্যাণ সমিতি 

দেশনেত্র প্রতিবেদক :

এবারের ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌ পথে সম্মিলিতভাবে ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ নিহত ও ১২৮৮ জন আহত হয়েছেন।এর মধ্যে দেশের সড়ক-মহাসড়কে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ নিহত ও ১০৪৬ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌ-পথে ৮টি দুর্ঘটনায় ৮ নিহত, ১৯ আহত ও ৩ জন নিখোঁজ রয়েছেন।

গণমাধ্যম বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী প্রতিবেদনটি প্রকাশ করেন।

প্রতিবেদনে ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনের চিত্র তুলে ধরা হয়েছে।

বলা হয়েছে, গত বছরের ঈদুল ফিতরে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ নিহত ও ৮২৬ জন আহত হয়েছিলেন। সে তুলনায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮ দশমিক ৯৫, প্রাণহানি ৮ দশমিক ২৬ ও আহত বেড়েছে ২১ দশমিক শূন্য ৫ শতাংশ।

বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ নিহত ও ১১৪ জন আহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনার ৩৬ দশমিক ১২, নিহতের ৩৮ দশমিক ৪৬ এবং আহতের ১০ দশমিক ৮৯ শতাংশ।

এছাড়াও

শাহজালালে দুবাই থেকে আসা বিমানের টয়লেট থেকে প্রায় ৩৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দুবাই থেকে আসা বিমানের টয়লেট থেকে প্রায় ৩৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দেশনেত্র ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *