ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না : মির্জা ফখরুল
সংগৃহীত ছবি

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয়। তারা মুনাফেকি করে। আমাদের সাবধান থাকতে হবে৷ ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কে.কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এনসিপি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এলাকায় একটাও এনসিপি নেই৷ সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চাই, জনগণ পিআর বোঝে না৷ এসবের কারণ ভোট পেছানো।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *