লেফটেন্যান্ট তানজিম হত্যা : ছুরিকাঘাতকারী সহযোগীসহ গ্রেপ্তার

লেফটেন্যান্ট তানজিম হত্যা : ছুরিকাঘাতকারী সহযোগীসহ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি :

 

কক্সবাজারে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নাছির উদ্দিন ওরফে ডাকাত নাছির ও অপর সহযোগী ডাকাত এনামকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চকরিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নাছির ও তার সহযোগী এনাম। তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাবের জানায়, গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নাছির ও অপর দুই আসামি তানজিমকে ঘটনাস্থলে ছুরিকাঘাত করেন।

এর আগে, গত সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাত দেখে আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়ে এবং ধারালো ছুরি দিয়ে তানজিমকে আঘাত করে। পরে তিনি আহত হলে তাকে কক্সবাজার নেয়ার পথে মারা যান।

 

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *