কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
সংগৃহীত ছবি

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

দেশনেত্র প্রতিবেদক :

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) আনুমানিক বিকেল সাড়ে ৫টা ২০ মিনিটের দিকে এই আগুন লাগার ঘটানা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানিয়েছে, ৫টা ২২ মিনিটে খবর পেয়ে আগুন নেভাতে রওনা দিয়েছে ১১টি ইউনিট।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী, ফয়সাল আহমেদ তমাল জানান, আমরা বিকেলের দিকে ৫টা ৫ অথবা ১০  এরকম সময়, মাগরিবের আজানের আগে আগে, প্রথম আগুন দেখতে পাই।

তিনি আরো বলেন, প্রথমে সামান্য ধোয়া দেখা গেলেও পরবর্তী ১০ মিনিটের ভিতরেই আগুন ভয়াবহ রূপে ছড়িয়ে পড়ে।

তাতক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *