গুলি করার নির্দেশ আমার নয়, পুলিশ আইনেই বলা আছে: ডিএমপি কমিশনার
সংগৃহীত ছবি

গুলি করার নির্দেশ আমার নয়, পুলিশ আইনেই বলা আছে: ডিএমপি কমিশনার

দেশনেত্র প্রতিবেদক :

যারা ককটেল মারে ও বাসে আগুন দেয়ার চেষ্টা করবে -তাদের গুলি করার নির্দেশ আমার নয়, পুলিশ আইনেই এমন কথা বলা আছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবি কার্যালয়ে পাশে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, থানার সামনে পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করা হয়েছে। এতে করে তাদের মনোবল ভেঙে যাবে। এ জন্য পুলিশের মনোবল বাড়াতে সবার প্রতি সহযোগিতা চান ডিএমপি কমিশনার।

তিনি আরো বলেন, ঢাকাবাসীর জান ও মাল এর নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ।

ডিবি পুলিশের ‘সাইবার সাপোর্ট সেন্টারের’ মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে সহায়তা করবে, এই টিম। অনলাইনে কোনো ধরনের প্রতারণার শিকার হলেই ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রতিকারের আবেদন করতে পারবেন নগরবাসী।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *