এবার শাহবাগ থানা কম্পাউন্ডে আগুন
সংগৃহীত ছবি

এবার শাহবাগ থানা কম্পাউন্ডে আগুন

 

দেশনেত্র প্রতিবেদক :

 

এবার রাজধানী শাহবাগ থানা কম্পাউন্ড এর পেছনে  রাখা পরিত্যক্ত  গাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। আধা ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিকেল ৩ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শাহবাগ থানার ডিউটি অফিসার আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৩টার দিকে আগুনের সূচনা হয়। তবে এখন নিয়ন্ত্রণে রয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, পৌনে ৩টায় শাহবাগ থানার পেছনে জব্দ করা পুরাতন গাড়িতে আগুন লাগার খবর পাই। ৩টার কিছু সময় আগে পলাশী এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *