ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতৃত্বে সালাহউদ্দিন
মো : সালাহউদ্দিন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতৃত্বে সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাঈফ মোঃ জুয়েল এ সিদ্ধান্তের অনুমোদন দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ  জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা এবং ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি মো: সালাহউদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান করা হলো ।

মো : সালাহউদ্দিন তেজগাঁও কলেজ ছাত্রদলের এজিএস এবং ১ নং সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। এছাড়া সর্বশেষ তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ১ নং সহ-সভাপতি পদে ছিলেন।

 

 

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *