২৩৩টি নির্বাচনের তপশিল ঘোষণা সিটি করপোরেশনসহ
ফাইল ছবি

দুই সিটি কর্পোরেশন সহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা

 

দেশনেত্র প্রতিবেদক :

 

ময়মনসিংহ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন এবং ৫টি পৌরসভার নির্বাচনসহ ২৩৩টি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তারিখ ঘোষণা করেন।

তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ১৫ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি এবং পরদিন ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে। ভোট হবে আগামী ৯ মার্চ।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নির্দেশে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। বাকি যে ভোট আছে সেখানে ব্যালট পেপারের মাধ্যমে গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *