আদম তমিজী হকের বাসায় র‍্যাবের অভিযান
ফাইল ছবি

আদম তমিজী হকের বাসায় র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক :

হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের গুলশানের ১১১ নম্বর রোডের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টা থেকেই তার বাড়ি ঘিরে রেখে অভিযান শুরু করে র‌্যাব।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন এমন খবরে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত গুলশানের ১১ নম্বর রোডের ৮ নম্বর বাসাটি ঘিরে রেখেছে র‍্যাব।

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *