টি-টোয়েন্টি থেকে বাদ পড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ

বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক :

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।যা থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।সাকিব আল হাসানকে অধিনায়ক ও নুরুল হাসান সোহানকে সহঅধিনায়ক করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহঅধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই : শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি অর্ধশতক পেয়েছিলেন তখনকার অধিনায়ক মাহমুদউল্লাহ। এর পর থেকেই এ সংস্করণে ছন্দে নেই তিনি। বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র ১৬.৫৪ গড় ও ১০২.৮২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এ ব্যাটসম্যান। এশিয়া কাপের দুই ম্যাচে ২০ পেরিয়েছেন, তবে এক ম্যাচে স্ট্রাইক রেট ছিল ৯২.৫৯, অন্যটিতে ১২২.৭২। ২০০৭ সাল থেকে এ সংস্করণে খেলে আসা মাহমুদউল্লাহ এখন পর্যন্ত খেলেছেন ১২১টি ম্যাচ, বাংলাদেশের হয়ে যেটি সর্বোচ্চ। বিশ্বকাপ দলে না পাওয়াতে এ সংস্করণে ভবিষ্যৎটা অনিশ্চিতই হয়ে পড়ল তাঁর। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ছিলেন অধিনায়ক।

এছাড়াও

এবারের বিপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল 

এবারের বিপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল 

দেশনেত্র ডেস্ক : বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *