মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
ফাইল ছবি

মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

দেশনেত্র প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ বিকেল ৩টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এরপর সন্ধ্যা ৬টার দিকে মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শেই মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

গত বুধবার (১১ মার্চ) ইফতারে সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থা উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এছাড়াও

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *