শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে ভবনে আগুন, দগ্ধ ৩
সংগৃহীত ছবি

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে ভবনে আগুন, দগ্ধ ৩

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন দগ্ধ হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এলাকার আ. সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

এসময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে।
দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

এছাড়াও

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

দেশনেত্র ডেস্ক : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের দাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *