স্বনামধন্য উইন্ডো একাডেমী এখন চট্টগ্রামে
সংগৃহীত ছবি

স্বনামধন্য উইন্ডো একাডেমী এখন চট্টগ্রামে

চট্টগ্রাম প্রতিনিধি :

নিউজ প্রেজেন্টেশন এবং সংবাদ রিপোর্টিং কোর্সের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উইন্ডো একাডেমির দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে চট্টগ্রামে।

গত ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) চট্টগ্রাম নগরীর চকবাজারের রিদমা টাওয়ারে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

শাখাটি উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি, সিডিএ বোর্ড মেম্বার ও আমার দেশ পত্রিকার বিভাগীয় প্রধান, সাংবাদিক মোহাম্মদ জাহিদুল করিম কচি। তিনি সাংবাদিকতার এই কোর্সকে সেবার দৃষ্টিতে এবং মানুষের তরে নিজের মেধা-মনন এবং সক্ষমতাকে কাজে লাগানোর জন্য আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উইন্ডো একাডেমির চট্টগ্রাম শাখার ব্যবস্থাপনা পরিচালক এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের পি.পি অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ।
উইন্ডো একাডেমির চট্টগ্রাম শাখার ব্যবস্থাপনা পরিচালক মোঃ জালাল উদ্দিন পারভেজ বলেন, চট্টগ্রাম উইন্ডো একাডেমিতে নতুন শিক্ষার্থী যারা ভর্তি হয়েছেন তারা উইন্ডো একাডেমীর পারিবারিক সদস্য হিসেবে থাকবেন। এছাড়া শিক্ষার্থীরা যতদিন পর্যন্ত নিজেকে প্রস্তুত করতে না পারবেন ততদিন উইন্ডো একাডেমির চট্টগ্রাম ও ঢাকা ব্রাঞ্চ আপনাদের পাশে থেকে সহযোগিতা করে যাবে।
প্রতিষ্ঠানটির কোর্সের প্রশিক্ষক হিসেবে যুক্ত থাকবেন দেশের স্বনামধন্য টেলিভিশন ও গণমাধ্যমে কর্মরত অভিজ্ঞ প্রশিক্ষকগণ। উদ্বোধনের দিন প্রথম ক্লাস নেন গাজী টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার মুজাহিদ শিমুল।

এছাড়াও

ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর

ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর

দেশনেত্র ডেস্ক : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *